মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে পান্না কায়সারের অবদান অপরিসীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ২২:৩১আপডেট : ২৫ জুন ২০২১, ২২:৩১

মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে শহীদ জায়া অধ্যাপক পান্না কায়সারের অবদান অপরিসীম। তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা’ খেলাঘরের মাধ্যমে এই শ্লোগান সারাদেশের শিশু কিশোর থেকে শুরু করে সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারেও সাহসী ভূমিকা পালন করেছেন তিনি।

শুক্রবার (২৫ জুন) জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের ৭১তম জন্মদিন উপলক্ষে এক অনলাইন আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে পান্না কায়সার বলেন, খেলাঘর সকলের শক্তি। বাংলাদেশের শক্তি। সামনের দিনগুলোতে আওয়ামী লীগের বড় শক্তি হয়ে খেলাঘর আগের মতোই পাশে থাকবে।

তিনি বলেন, শিশু কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার বিস্তৃতি আরও বেশি ঘটানো জরুরি। এজন্য পরিবার থেকে শুরু করে সমাজের সকলের করণীয় আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একটি বিজ্ঞান মনষ্ক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার।

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় তরুণ প্রজন্মের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বক্তব্য দিয়ে উজ্জীবিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার থেকেছেন শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার।

খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক হারাধন গাঙ্গুলী, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনী, ছড়াকার আখতার হুসেন, খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সংগঠক আবদুল আজিজ, তাহমিনা সুলতানা সাথী, অমল নাথ, সাধারণ সম্পাদক প্রণয় সাহা প্রমুখ।

 

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম