শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৬ জুন) সই করা বিজ্ঞপ্তিটি রবিবার (২৭ জুন) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আগামী ২৯ জুন ও ৩০ জুন কম্পিউটার অপারেটর, ষাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদের এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন শূন্য পদে নিয়োগের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। মৌখিক পরীক্ষার পরবর্তী তারিখ সোবাইলে এসএমএস-এর মাধ্যমে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’









