ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন ১৯ বাংলাদেশি তরুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ০৩:১৯আপডেট : ২৯ জুন ২০২১, ০৩:১৯

বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য ১৯ বাংলাদেশি তরুণ অর্জন করেছেন ডায়ানা অ্যাওয়ার্ড। ব্রিটিশ যুবরাজ চার্লসের স্ত্রী প্রিন্সেস ডায়ানার স্মরণে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সোমবার (২৮ জুন) রাতে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়, যেখানে এই বাংলাদিশ তরুণরাও আছেন।

ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। বাংলাদেশ থেকে ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ীরা হচ্ছেন, মো. মাহবুবুল আবরার (জাগো ফাউন্ডেশন), আনিকা সুবাহ আহমেদ (ইভোলিউশন থ্রিসিক্সটি), মো. শওকত আরাফাত (ভলান্টিয়ার ফর বাংলাদেশ), রিজভী আরেফিন (অ্যাওয়ারনেস থ্রিসিক্সটি), মুরশিদুল আলম ভূঁইয়া (টিম ব্যর্থ), খাদিজাতুল কুবরা বিনতে আহসান (উইমেন ভিউ), সাদিদ বিন হাসান (ক্রসরোডস ইনিশিয়েটিভ), আনাস হোসেন (সেফহুইল), সাগর মজুমদার (নারডিজ), গুলনাহার মাহবুব (দেশি বলারস), সিদরাতুল মুনতাহা (টেকনোভেশন), মারিয়া মুমু (মশাল মেন্টাল হেলথ), ইউসুফ মুন্না (রিফ্লেকটিভ টিনস), আজাজুল ইসলাম (ওয়ান অব ইউ), মোহাম্মদ আফজাল সুলতান (দূরবীন ফাউন্ডেশন), লামিয়া তাজনীন (ট্রানসেন্ড), সরকার তানভীর আহমেদ (ইয়ুথ পার্লামেন্ট), আফরুজা তানজি (প্রতিভা) এবং মো. মোস্তফা জামান (ভলান্টিয়ার ফর বাংলাদেশ)।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের শুভেচ্ছা জানান ডায়ানা অ্যাওয়ার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা টেসি ওজো সিবিই। ইউটিউবে সম্প্রচারিত অনুষ্ঠানে বিজয়ীদের বার্তা প্রকাশ করা হয়।

/সিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম