কেউ আমার বাবাকে একটু খুঁজে দেন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ২৯ জুন ২০২১, ১৫:৫৪

‘আমার বাবার সন্ধান চাই, কেউ আমার বাবাকে একটু খুঁজে দেন।’— পুলিশ-সাংবাদিক-সাধারণ মানুষ যাকেই সামনে পাচ্ছেন তার কাছেই এই আকুতি জানাচ্ছেন হেনা বেগম। রাজধানীর মগবাজারের ৭৯ নম্বর ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও বাবার সন্তান না মেলায় ধ্বংসস্তুপের আশপাশে আহাজারি করছেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাবার জাতীয় পরিচয়পত্র নিয়ে ভবনের আশেপাশে আহাজারি করছিলেন হেনা বেগম। এখনও বাবার সন্ধান না পাওয়ায় অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। বাবা কোথায় আছেন? জীবিত আছেন নাকি মারা গেছেন—কোনও বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই। তাই এই আহাজারি তার।

কিছুক্ষণ পরপর কান্নায় মূর্ছা যাচ্ছিলেন হেনা বেগম। এ সময় তিনি বলেন, ‘বাবা কত বছর ধরে এই ভবনে দারোয়ানের কাজ করেছেন। ২৪ ঘণ্টা তিনি এই ভবনে থাকতেন। আমরা মগবাজার থাকতাম। বাবার সঙ্গে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ হতো।’

তিনি বলেন, ‘সর্বশেষ বাবার সঙ্গে কথা হয়েছে রবিবার বিকালে। বাবা বলছিল, এখানে খাবার এত ভালো নয়, তুমি খাবার রান্না করে নিয়ে এসো। তারপরই সন্ধ্যার দিকে ভবনে বিস্ফোরণের সংবাদ পাই। বিভিন্ন হাসপাতালে ঘুরে বাবার কোনও সন্ধান পাইনি। বাবা কোথায় আছেন, সেটা কেউ বলেতে পারছেন না।’

হেনা বেগম বলেন, ‘আমি বাবাকে ফেরত চাই। বাবাকে খুঁজে না পেলে থানায় অভিযোগ করবো। আমি বাবার একমাত্র মেয়ে। আমার একজন ভাই রয়েছে। গ্রামের বাড়িতে থাকায় সে লকডাউনে ঢাকায় আসতে পারছে না।’

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হারুনুর রশিদ নামে একজন নিখোঁজের বিষয়টি আমরা অবগত রয়েছি। আমরা গত তিন দিন ধরে ভবনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছি। কিন্তু কোনও মরদেহ পাইনি। ভবনের পেছনের অংশ ধসে গেছে। দেয়ালের বিভিন্ন অংশগুলো সরানোর পর ওখানে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তা জানা সম্ভব হবে। এ বিষয়ে কাজ চলছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম