জুনে ১৭ লাখ ২০ হাজার কেজি আম পরিবহন করেছে রেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ০৩:৫৪আপডেট : ৩০ জুন ২০২১, ০৩:৫৫

চলতি মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে ১৭ লাখ ২০ হাজার ৬৩৪ কেজি আম পরিবহন করেছে বাংলাদেশ রেলওয়ে। এ থেকে ২০ লাখ ৪৮ হাজার ৮৮৮ টাকা আয় হয়েছে প্রতিষ্ঠানটির।

এছাড়া গত ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত এক লাখ ৬১ হাজার ৪৬২ কেজি আম পরিবহন করে এক লাখ ৬১ হাজার ৪৬২ টাকা আয় করেছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতি কেজি আম মাত্র ১ টাকা ৩০ পয়সায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে ম্যাংগো স্পেশাল ট্রেন। এতে কেজিপ্রতি আমের পরিবহন খরচ ১৪ থেকে ১৯ টাকা কম হয়। কারণ ওই দূরত্বে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহনে খরচ গুনতে হয় ১৫ থেকে ২০ টাকা।

এর আগে গত ২৭ মে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ট্রেনের উদ্বোধন করবেন।

/এসএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী