বিদেশগামীদের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

বাংলা  ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৮:২০আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:২০

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যারা বিদেশ যাচ্ছেন কিংবা বিদেশ থেকে দেশে আসবেন, তারা অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ব্যবহার করতে পারবেন।  বৃহস্পতিবার (১ জুলাই) দেশীয় এয়ারলাইন্সগুলোকে এ অনুমতি দিয়েছে বেবিচক।

বেবিচক জানায়, বিদেশ থেকে আসা যাত্রীরা অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, যশোর যেতে পারবেন। একইভাবে অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকায় এসে আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশে যেতে পারবেন। তবে এসব ফ্লাইটে বিদেশগামী অথবা বিদেশ থেকে আসা যাত্রী ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। ফ্লাইটে ওঠার আগে আন্তর্জাতিক ফ্লাইটের তথ্য প্রমাণ দেখাতে হবে যাত্রীকে। বিমানবন্দর কর্তৃপক্ষকেও এ বিষয়ে নজরদারির নির্দেশ দিয়েছে বেবিচক।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার, যা চলবে ৭ জুলাই পর্যন্ত। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। শুরুতে অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ  রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। যদিও প্রবাসী কর্মীরা অভ্যন্তরীণ ফ্লাইট চালু রাখার দাবি জানিয়ে আসছিল।

এদিকে বিমাবন্দরগামী যাত্রীদের ভাড়া গাড়ি নিয়েও পড়তে হচ্ছে বিপত্তিতে।  বিমানবন্দরের যাত্রীদের জন্য  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ‘রেন্ট-এ কারের’ গাড়ির চালকের বিরুদ্ধে পুলিশ মামলা দেওয়ায় কর্ম বিরতি পালন করেন  গাড়িচালকরা।  তবে আগামীতে আর  হয়রানির শিকার হবেন না— বিমানবন্দর  কর্তৃপক্ষের  আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিমানবন্দরে ‘রেন্ট এ কার’ সেবার কমপক্ষে ১৫টি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। এ খবরে সকল গাড়িচালক সকাল সাড়ে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন। এতে বিপত্তিতে পড়েন বিদেশ থেকে আসা যাত্রীরা। বিমানবন্দরের রেন্ট এ কারের গাড়িগুলোকে আর মামলা দেওয়া হবে না, এমন আশ্বাস দিলে সকাল ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন গাড়িচালকারা।

উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হওয়া যাওয়া ৭ দিনের লকডাউনের আওতামুক্ত থাকবে আইন-শৃঙ্খলা এবং জরুরি সেবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বুধবার (৩০ জুন) জারি করা প্রজ্ঞাপনে এ বিষয়টি উল্লেখ করা করা হয়। প্রজ্ঞাপনে আন্তর্জাতিক ফ্লাইট চালুর রাখার অনুমতি দেওয়া হয়েছে। বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম