লকডাউনে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২১, ১৯:৩৮আপডেট : ০১ জুলাই ২০২১, ১৯:৩৮

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১ জুলাই) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, ঢাকা মেডিক্যাল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমণ্ডি, জিগাতলা এলাকায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি নীলক্ষেত মোড়ের সামনে মাস্ক পরিধান না করা এবং সুনির্দিষ্ট কারণ ব্যতীত ঘুরে বেড়ানোর জন্য মোস্তাক মিয়া নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাকে এই জরিমানা করা হয়।

এছাড়াও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য এ সময় মাইকিং করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, আজকে যে সকল জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি। সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ মেনে চলছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম