একসঙ্গে জন্ম নিলো চার সন্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ১৯:৪১আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:৪১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের এক মা। তার নাম পিংকি আক্তার।

শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনটি ছেলে  ও একটি মেয়ে। সন্তানদের পিতা সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রীকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।

সিরাজুল ও পিংকি দম্পতির বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। মাহিন  নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের।

শিশুদের বাবা সিরাজুল ইসলাম বাড্ডা এলাকায়  ইউনিলিভার কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন। থাকেন বাড্ডার সাতারকুল এলাকায়। প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। গর্বিত এই পিতা বলেন, ‘তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় এনে আমার কাছে রেখেছি। পরে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করালে শনিবার একসঙ্গে চার বাচ্চার জন্ম হয়।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন।  চারটি শিশু সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ’ গ্রাম, বাকি তিন জনের ওজন ৯৫০ গ্রাম করে। তাই তাদের আইসিইউর প্রয়োজন হয়।’ 

ঢামেকের পরিচালক আরও  বলেন, ‘আমাদের এখানে তৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় শিশুদেরকে প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। আজ  (রবিবার) বেড খালি হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিক্যালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তারা নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

/এআইবি/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম