মোড়ে মোড়ে রিকশা ও ব্যক্তিগত গাড়ির জট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ১১:২৩আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:৩৯

লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানী ঢাকার সড়কগুলোতে ব্যস্ততা বেড়েছে। গত পাঁচ দিনের তুলনায় আজ মঙ্গলবার (৬ জুলাই) সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে। ট্রাফিক সিগন্যালগুলোতে যানজটও লক্ষ্য করা গেছে। ব্যস্ত সিগন্যালগুলোতে দুই থেকে পাঁচ মিনিট, ক্ষেত্র বিশেষে তারও বেশি সময় লাগছে; যা গত কয়েকদিন দেখা যায়নি। নগরীর কয়েকটি চেকপোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর নজরদারিও কিছুটা কম দেখা গেছে। তবে কিছু চেকপোস্টে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। আজ সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে খিলগাঁও রেলগেট এলাকায় অন্যান্য দিনের মতো সেখানে কোনও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর কোনও সদস্য দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সেখানে দেখা যায়, রিকশা আর ভ্যানে করে মানুষ নিজের গন্তব্যে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী। লকডাউনের শর্ত অনুযায়ী এসব কর্মীদের জন্য নিজস্ব যানবাহনের ব্যবস্থা করার কথা থাকলেও কোনও প্রতিষ্ঠানই তা করেনি। ফলে রিকশা বা হেঁটেই তারা গন্তব্যে যাচ্ছেন।

একই চিত্র বাসাবো ও মানিকনগর এলাকার। এখানকার অধিকাংশ কর্মজীবী মানুষ মতিঝিলের বিভিন্ন অফিসে চাকরি করেন। এসব এলাকায় রিকশা ও ভ্যানের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। এর অধিকাংশ চালক ও যাত্রীদের দাবি তারা চিকিৎসা অফিস ও জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন। খিলগাঁও খিদমাহ হাসপাতাল সংলগ্ন চেকপোস্টেও তেমন একটা কড়াকড়ি দেখা যায়নি। চেকপোস্টটির পাশের যাত্রী ছাউনিতে কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। এর মধ্যেই বিপুল সংখ্যক রিকশা, সিএনজি ও মটরসাইকেল যাতায়াত করছে।

সকাল থেকে নগরী ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ, চৌধুরী পাড়া, বাড্ডা, দৈনিক বাংলা, বাংলা মোটর, কারওয়ান বাজার, মগবাজারসহ বিভিন্ন এলাকাতেও এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় ব্যক্তিগত বাহনের পাশাপাশি মানুষের উপস্থিতিও বেশি দেখা গেছে। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, অফিসে যাওয়ার জন্যই তারা বাসা থেকে বের হয়েছে। আবার কেউ কেউ বলেছেন, কয়েকদিন কর্ম না থাকার কারণে বাসায় খাবার ফুরিয়ে গেছে। সে কারণে তারা কাজের সন্ধানে বের হয়েছেন।

ফকিরাপুল মোড়ে কথা হয় ইকবাল উদ্দিন নামে এক যুবকের সঙ্গে। রিকশাযোগে অফিসে যাচ্ছেন তিনি। চাকরি করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। তিনি বলেন, অফিস বলেছে নিজস্ব ব্যবস্থাপনায় বা স্টাফ বাসে করে আমাদের আনা-নেওয়া করবে। কিন্তু কিছুই তো দেখছি না। সব শর্ত ও নিয়ম শুধু মগজেই থাকে। আমাদের জন্য নয়। আমরা এখন অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।

মোড়ে মোড়ে রিকশা ও ব্যক্তিগত গাড়ির জট

খিলগাঁও রেলগেট এলাকায় অর্ধশতাধিক কর্মজীবী মানুষকে কাজের আশায় বসে থাকতে দেখা গেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কাজ না করলে তাদের খাবারের জোগান হবে না, তাই কাজে বেরিয়েছেন। আজ সকাল থেকে সাড়ে ১০টা পর্যন্ত তারা একই জায়গায় বসে রয়েছেন। কিন্তু কাজ দেবেন এমন কেউ এখনও আসেননি। কাজ পাবেন কি না তাও জানেন না তারা।

রাজারবাগে দায়িত্বরত পুলিশ সদস্য মামুন বলেন, গত কয়েক দিনের তুলনায় যানবাহনের চাপ একটু বেশি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি আর রিকশাই বেশি। ব্যাংক, বিমা ও কিছু অফিস খোলার কারণে এমনটা হচ্ছে বলে মনে হচ্ছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম