গৃহনির্মাণ প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের গ্রেফতারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাবি প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ২৩:০৩আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:০৩

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রকল্প পরিচালকসহ দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মঙ্গলবার ( ৬ জুলাই ) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক  আল মামুন এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উপলক্ষে প্রায় এক লক্ষ তেইশ হাজার গৃহহীন মানুষকে দুই শতক জায়গার ওপর দুই কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, সেই প্রকল্পেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সামান্য বৃষ্টিতে অনেক ঘর ভেঙে পড়েছে।

এতে বলা হয়,  উপজেলা প্রশাসনের অসাধু কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা ঠিকাদারের নিকট মোটা অঙ্কের কমিশন নেওয়ার কারণেই বাড়ি নির্মাণের কাজগুলো নিম্নমানের হয়েছে। বাড়িগুলো বরাদ্দ করার সময়ও অনেক অসাধু কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান ঘুষের লেনদেন করেছিলেন বলে অভিযোগ ওঠেছিল। তখনও এসব দুর্নীতিবাজ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লোক দেখানোর জন্য  কতিপয় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদেরকে লঘু শাস্তি দিলেই হবে না, বরং আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতিতে জড়িত সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

এতে  প্রকল্প পরিচালক-২ মাহবুব হোসেনকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আরও কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম