‘দেশের গৌরব সমুন্নত রাখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ২০:৫৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ২০:৫৯

অসাম্প্রদায়িক  বাংলাদেশের গৌরব সমুন্নত রাখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।  তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় জাতি বিনির্মাণে সংবিধানে চার মূল নীতি দিয়ে গেছেন।’  জাতি বিনির্মাণের জন্য এই চার নীতি প্রধানতম দিকনির্দশনা বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকায় ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’  আয়োজিত ‘বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্প্রীতির চ্যালেঞ্জ: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ সম্মিলিত ইসলামি জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, চট্টগ্রামের শঙ্কর মঠ ও মিশন সীতাকুণ্ডের অধ্যক্ষ  স্বামী তপনানন্দ গিরি মহারাজ, সুপ্রিম সংঘ কাউন্সিল অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ভদন্ত এস লোকজিৎ থেরো, বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাদার ড. তপন ডি রোজারিও বক্তৃতা করেন।

মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।  তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’  দেশের প্রতিটি থানায় ডিজিটাল অপরাধ দমনে বিশেষায়িত জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শাহরিয়ার কবির ধর্মের অপব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

বক্তারা পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে ধর্মের অপব্যবহারের কারণে অশান্তি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
দেশের এক ইঞ্চি জায়গাও ইন্টারনেট সংযুক্তির বাইরে থাকবে না: মোস্তাফা জব্বার
১০ নভেম্বরের মধ্যে কমতে পারে মোবাইল ইন্টারনেটের দাম
‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম