স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর আহ্বান মালিক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ১৩:০৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৩:০৮

সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর জন্য মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেছেন, যেসব গণপরিবহন যাত্রী পারাপারে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পরিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলা ট্রিবিউনকে তিনি একথা বলেন। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সরকার সাতদিনের জন্য গণপরিবহন পরিচালনার অনুমতি দিয়েছে। আমরা সব মালিক ও শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছি তারা যেন স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের পরিবহন পরিচালনা করেন। যারা সরকারের এই নিয়ম প্রতিপালন করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে পূর্বের মত ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যাত্রী পারাপার হবে। যাত্রীকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এগুলো আমাদের মালিক, পুলিশ, শ্রমিক, চালক ও হেল্পাররা দেখবে।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের