আজ থেকে ৮ দিন খোলা থাকবে দোকানপাট ও গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ০০:০১আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:০১

ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার।  মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংক্রান্ত প্রজ্ঞাপনে দোকানপাট খোলার রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর শপিং মল বা মার্কেটসহ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। পাশাপাশি প্রজ্ঞাপনে লঞ্চ, ট্রেন ও বাস চালাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরের বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত আটদিন শপিং মল, মার্কেট ও অন্যান্য দোকানপাট খোলা থাকবে। সরকারি সকল বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজধানীর শপিং মল ও দোকানপাট খোলা রাখতে দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া গণপরিবহন­- বাস, রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে। সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে এসব পরিচালিত হবে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্য রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আগে আরোপিত সকল বিধিনিষেধ শিথিল করা হলো।

একই প্রজ্ঞাপনে আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে; যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

/এসএস/এমএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম