ঈদযাত্রা তদারকিতে বিআরটিএ’র ৬ কিমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ১৯:১৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:১৫

ঈদুল আজহা উপলক্ষে সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নেতৃত্বে ৬টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঈদের আগে ও পরের ৬ দিন  সব ধরনের মনিটরিং করবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিআরটিএ’র সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ),বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), সড়ক-মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপদ অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিগুলো দুই শিফটে কাজ করবে।

বিআরটিএ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৯টা পর্যন্ত দুই শিফটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ৫৫০৪০৭৩৭, মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬।

বিআরটিএ’র পক্ষ থেকে সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম