একদিনে ২৩০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে নৌ-বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ২২:১৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:১৯

করোনা পরিস্থিতিতে দেশের উপকূলীয় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ২৩শ’ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে নৌ-বাহিনী। বৃহস্পতিবার (১৫ জুলাই) খুলনা নেভাল এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় নৌ-বাহিনী নিয়মিত খাদ্য সহায়তাসহ ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার উপকূলীয় প্রত্যন্ত এলাকায় খুলনা মহানগরী ও দিঘলিয়া উপজেলার জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এনএসডিপির এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়। 

অন্যদিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালিস্থ নারী সংগঠনের ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এ ছাড়াও ফ্লোটিলা ওয়েস্টের কমান্ডারের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি ও দাকোপের বাজুয়াত এলাকায় এক হাজার ৮০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, লবণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবারসহ নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখবে নৌ-বাহিনী।

/জেইউ/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের