বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের কাছ থেকে বৃত্তির দরখাস্ত আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৭:৪৬আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৭:৪৬

২০২১-২০২২ বর্ষে ‘নতুন ভারত-বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম‘-এর আওতায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চলতি বছরের আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দরখাস্ত জমা নেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে আরও এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে ( বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি প্রদান করা হবে।

এতে স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি  প্রদান করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও বিস্তারিত তথ্য ও ফরম মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েব সাইটে পাওয়া যাবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী