কর্মীর দক্ষতা বাড়ালে রেমিট্যান্সও বাড়বে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১৬:৫৬আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৬:৫৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে বাংলাদেশি কর্মীর চাহিদার পাশাপাশি রেমিট্যান্সও প্রবাহও বৃদ্ধি পাবে।

রবিবার (২৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

দেশে কারিগরি শিক্ষা বিস্তারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। ছাত্র ও যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে সরকার।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন— কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. হেলাল উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহীদুল আলম, কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, ১১ মাসে প্রবৃদ্ধি ১৯ শতাংশ
কোরবানি ঘিরে ২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা
মে মাসের প্রথম ১৭ দিনেই ২১৭ কোটি ডলারের রেমিট্যান্স
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম