আইইবি-ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুলাই ২০২১, ১৬:৫৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৬:৫৯

কুমিল্লার দাউদকান্দি এবং মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে করোনা রোগীদের ব্যবহারের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) পৃথক পৃথক ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি'র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন আইইবি'র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান, দাউদকান্দি চান্দিনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, ম্যাক্স গ্রুপের প্রতিনিধি সানাউল হক বকুল এবং দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি'র সম্মানী সাধারণ সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)। আইইবি'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি'র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম