নারীদের সফলতা উদযাপনে ব্রিটিশ কাউন্সিলের অনলাইন ফেস্টিভ্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ২১:১১আপডেট : ২৬ জুলাই ২০২১, ২১:১১

‘ওয়াও ফেস্টিভ্যালে’ নারী ও কিশোরীদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন উৎসবে গল্প বলা ও নানা পারফরমেন্সের মাধ্যমে সফল নারীদের সাফল্য উদযাপন করা হবে। নারী  ও  কিশোরীদের ওপর আলোকপাত করে আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় প্রথমবারের মতো ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ শীর্ষক অনলাইন ফেস্টিভ্যাল আয়োজিত হতে যাচ্ছে। এর কৌশলগত অংশীদার ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।  সোমবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে দেশজুড়ে নারী ও কিশোরীদের কথাগুলো তুলে ধরা; সেখানে সমাজের প্রান্তিক পর্যায়ে বা তার বাইরে বসবাসকারী নারীদের কথা তুলে ধরা হবে। পাশাপাশি, সংখ্যালঘু বা মূলধারার অন্তর্গত নয় এমন নারীদের কথাও ব্যক্ত করা হবে, যারা লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় সফলভাবে কাজ করেছেন।

আয়োজকরা জানান, জুড কেলি সিবিই’র প্রতিষ্ঠিত ওয়াও - ওমেন অব দ্য ওয়ার্ল্ড একটি আন্তর্জাতিক উৎসব যেখানে নারী, কিশোরী ও নন-বাইনারি ব্যক্তিদের অর্জনগুলো উদযাপন করা হয় এবং বিশ্বজুড়ে তারা যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয় সেগুলোর দিকে দৃষ্টিপাত করা হয়। ওয়াও চ্যাপ্টারস বাংলাদেশের বিভাগীয় কমিউনিটি আয়োজন, যা নারী ও কিশোরীদের সফলতা উদযাপনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং তাদের সাফল্য অর্জনে যে সকল বাধার সম্মুখীন হয় তা চিহ্নিত করে। এর আগে ওয়াও চ্যাপ্টার ২০১৭ থেকে ২০১৮ সালে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটে আয়োজিত হয়েছিল। করোনার বৈশ্বিক মহামারির ফলে এ বছর ওয়াও চ্যাপটারস অনলাইনে ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ নামে অনুষ্ঠিত হবে।  যেখানে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের পাশাপাশি এর পরিসর বৃদ্ধি করে বরিশাল ও ময়মনসিংহের মতো আরও বিভাগীয় শহরের নারীদের কথা তুলে ধরা হবে।

ব্রিটিশ কাউন্সিল জানায়,  ‘ওয়াও ভার্চুয়াল বাংলাদেশ’ অনলাইন অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। আগামী ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় সহজেই এ অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনর ফেসবুক পেজে। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে রেডিও স্বাধীন ৯৯.৪ এফএম ও রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএম -এ এবং তাদের ফেসবুক পেজে।

মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কথা ও ভাবনা নানা কমিউনিটির ক্ষমতায়নে ভূমিকা রাখবে, তাদের নানা পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে এবং প্রত্যেককে নিজের কথা বলার সুযোগ করে দেবে। দেশজুড়ে নারীরা এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং ওয়াও’র মতো প্ল্যাটফর্ম এক্ষেত্রে তাদেরকে আরও উৎসাহিত করবে।

ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জুড কেলি সিবিই বলেন, ওয়াও সব ধরণের মানুষের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ভূমিকা রাখে, কমিউনিটিগুলোকে একত্রিত করে এবং নিজেদের কমিউনিটিতে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম