পিতা-মাতার পাশে শায়িত হবেন এমপি আলী আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৮:৫৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৮:৫৭

কুমিল্লা-৭ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফকে জানাজা শেষে শনিবার (৩১ জুলাই) পিতা-মাতার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

এর আগে শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর শুলশান আজাদ মসজিদে বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সকাল ১১টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এদিনই বাদ জোহর দোল্লাই নবাবপুর হাই স্কুল মাঠ ও বাদ আছর গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে আলী আশরাফের তৃতীয় ও চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

প্রসঙ্গত, আজ বিকাল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলী আশরাফ বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি। সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফকে ১০ জুলাই স্কয়ার হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৩ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয়। ২১ জুলাই তাকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।

আলী আশরাফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক ও সমবেদনা জানিয়েছেন।

৭৩ বছর বয়সী এই সংসদ সদস্য বর্তমানে পঞ্চমবারের মতো জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করছিলেন। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০০১ সালে স্পিকারের দায়িত্বে পেলে ওই সময় ডেপুটি স্পিকার হন আলী আশরাফ।

আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

 

 

 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম