‘দূরপাল্লার বাসে শ্রমিকরা আসতে চাইলে, সেই বাস পুলিশ ধরবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ০২:১১আপডেট : ০১ আগস্ট ২০২১, ০২:৩৯

রফতানিমুখী শিল্পকারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল শিথিল করেছে সরকার। যেসব শ্রমিক রবিবার বাড়ি থেকে আসতে চান, তাদের জন্য গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দূরপাল্লার বাসে শ্রমিকরা আসতে চাইলে, সেই বাস পুলিশ ধরবে না বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

একইসঙ্গে শ্রমিকদের কারখানায় আসার জন্য বিজিএমইএ’র সদস্যভুক্ত কোনও মালিক বাধ্য করছে না বলেও জানান ফারুক হাসান। তিনি বলেন, ‘কারখানা চালু করতে সব শ্রমিকের প্রয়োজন হয় না। আপাতত, ঈদের ছুটিতে যারা  বাড়িতে যায়নি ও যারা স্থানীয় শ্রমিক তাদের দিয়ে কারখানা চালু করা হচ্ছে। তবে শ্রমিকরা হয়ত নিজ থেকে আসা শুরু করেছে।’

বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, ‘যারা ঈদে বাড়ি যাননি তাদের ডিউটি দেওয়া হচ্ছে। কাজেই যারা ঈদে বাড়ি গেছেন, তারা লকডাউন শিথিল হলে কাজে যোগ দেবেন। তাদের কারো চাকরি যাবে না।’

এদিকে শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রবিবার (১ আগস্ট) সারাদিন সব গণপরিবহন চলাচল শিথিল করা হয়েছে বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহনমালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের কথা চিন্তা করে এখন থেকে রবিবার সারাদিন গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত দিয়েছে সরকার।’

এর আগে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা ঢাকায় ফিরতে না পেরে বিক্ষোভ করে। নানা স্থান থেকে সড়ক অবরোধের খবরও পাওয়া যায়। পরে পোশাক শ্রমিকদের ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য ট্রাক ও বাস চালুর অনুমতি দেয় স্থানীয় প্রশাসন।

 

/জিএম/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম