সেনা টহল পরিদর্শন ৫৫ পদাতিকের জিওসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ২০:৫৯আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:৫৯

ঝিনাইদহ জেলার পায়রা চত্বরে ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন যশোর এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল  নূরুল আনোয়ার। একইসঙ্গে তিনি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (২ আগস্ট) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার তার ডিভিশনের সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি টহল কার্যক্রমে নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং করোনাকালীন লকডাউন বাস্তবায়নে সম্মুখসারির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার উদ্দেশে গত ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারই অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ ঝিনাইদহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন। টহল পরিচালনার পাশাপাশি সেনাবাহিনী করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, ২ ই বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোর্শেদুল হাসান, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তারা।

 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম