করোনা সংক্রমিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩১-এ: বিএমএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৭:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৭:৩০

সারাদেশে চিকিৎসকসহ ৯ হাজার ৩৩১ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। আজ শনিবার (৭ আগস্ট) বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির হিসাবে, মোট ৯ হাজার ৩৩১ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫ জন, নার্স ২ হাজার ২৪৭ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৯ জন।

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল পর্যন্ত করোনা এবং করোনার লক্ষণ উপসর্গে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮১ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ২৫ জন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন ৭৯ জন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত ছিলেন সাতজন, বেসরকারি-জেনারেল প্র্যাক্টিসনার হিসেবে কর্মরত ছিলেন ৬৯ জন আর আর্মি মেডিক্যাল কোরে কর্মরত ছিলেন একজন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত বছরের ১৫ এপ্রিল মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। তিনিই করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুরবণকারী প্রথম কোনও চিকিৎসক।

বিএমএ বলছে, সবশেষ গত ৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও ময়মনসিংহের কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. ফরিদা ইয়াসমিন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

/জেএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম