নির্দিষ্ট বন্দরের মাধ্যমে রাসায়নিক আমদানি-রফতানি চায় বিএনএসিডব্লিউসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ০০:২১আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:২১

দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের আমদানি-রফতানিকে আরও সুসংহত করতে নির্দিষ্ট কিছু বন্দরের মাধ্যমে আমদানি-রফতানি করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বিএনএসিডব্লিউসি’র ১৭তম সাধারণ সভায় সোমবার (৯ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিএনএসিডব্লিউসি’র ১৭তম সাধারণ সভা সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়। ওই সাধারণ সভায় বিএনএসিডব্লিউসি'র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা থেকে ৪২ জন সদস্য এ সভায় অংশগ্রহণ করেন। সভায় বিএনএসিডব্লিউসি'র বর্তমান কাজগুলো পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

ক্রমবর্ধমান শিল্পায়নের ফলে দেশে রাসায়নিক দ্রব্যের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে রাসায়নিক দুর্ঘটনার হারও বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষাপটে দুর্ঘটনা মোকাবিলায় সাড়াদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে চেয়ারম্যান গুরুত্বারোপ করেন। এছাড়াও বাংলাদেশে কার্যকরী রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত জাতীয় নীতিমালা ও কাঠামোর প্রয়োজনীয়তার ব্যাপারে সভায় আলোচনা করা হয়। সিডব্লিউসিকে কার্যকরীভাবে বাস্তবায়নের জন্য এবং দেশে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও সুসংহতকরণের জন্য বর্তমানে প্রচলিত আইন বা বিধিমালা ও নীতিমালাগুলোর প্রয়োজনীয় ও যুগোপযোগী সংশোধনের ব্যাপারে সবাই মত প্রকাশ করেন।

রাসায়নিক অস্ত্র কনভেনশন সংক্রান্ত আইন ও বিধিমালাগুলো দ্রুত ও কার্যকরীভাবে বাস্তবায়নের জন্য রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন, ২০০৬' কে 'মোবাইল কোর্ট আইন, ২০০৯ এ অন্তর্ভুক্ত করার ব্যাপারে সভায় আলোচনা করা হয়।

করোনার সময়ে অনলাইনে বিএনএসিডব্লিউসির সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রম চলমান রাখার বিষয়ে চেয়ারম্যান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম