দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এ অবস্থায় ‘স্বাস্থ্যবিধি মেনে’ ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (১০ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চালানো যাবে।









