যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২১, ২১:২৯আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:২৯

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আলমগীর হোসেন (২৫)। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মেহেদি হাসান জীবন জানান, যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান কলেজের পাশে একটি তৃতীয় তলা ভবনে প্লাস্টারের কাজ করছিলেন আলমগীর। এ সময় ভবনের বাইরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকা একটি লোহাদণ্ডের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে সোয়া পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত আলমগীর ভোলা জেলার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন তিনি।

/এআইবি/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম