যেসব শর্তে ভাসানচরে মানবিক সহায়তায় রাজি জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২১, ১২:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৪:২২

কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে প্রথম থেকেই জাতিসংঘের আপত্তি ছিল। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত না করার অভিযোগ ছিল। যার কারণে অনিশ্চয়তায় ছিল ভাসানচরে জাতিসংঘের মানবিক সহায়তা। তবে কিছু শর্ত সাপেক্ষে শেষ পর্যন্ত ভাসানচরে সহায়তা কার্যক্রম চালাতে রাজি হয়েছে জাতিসংঘ। শিগগিরই এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

চলতি আগস্ট মাসের শুরুর দিকে চুক্তি স্বাক্ষর এবং সেপ্টেম্বরের মধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরুর কথা সম্প্রতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছিলেন। অবশ্য আগস্টের প্রথমার্ধ শেষ হতে চললেও এখনও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। সে ক্ষেত্রে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও কিছুটা পেছাতে পারে।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ আগস্ট) অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উঠে আসে ভাসানচরে রোহিঙ্গাদের জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের প্রসঙ্গটি।

ওই প্রতিবেদন থেকে জানা গেছে, প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরু থেকেই স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘকে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হলেও জাতিসংঘ তাদের মানবিক সহায়তা শুরু করেনি। পরে কূটনৈতিক প্রচেষ্টার পর ভাসানচরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সফর করে ইতিবাচক মনোভাব পোষণ করে। এ সব প্রচেষ্টার ফলে জাতিসংঘ অবশেষে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের কার্যক্রম শুরু করতে রাজি হয়। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআর-এর মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে।

সমঝোতা স্মারকের শর্তগুলো হলো—ভাসানচরে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো এবং রোহিঙ্গাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ; রোহিঙ্গাদের বিভিন্ন জীবিকা অর্জনমূলক কার্যক্রমের অনুমতি; রাখাইনে প্রত্যাবাসনের পর সেখানে তাদের পুনঃআত্তীকরণে সহায়ক হবে বিবেচনায় রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের অনুমতি; রোহিঙ্গা শিশুদের মিয়ানমারের ভাষা ও পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদান; প্রয়োজনের গুরুত্ব বিবেচনায় ভাসানচরের বাইরে রোহিঙ্গাদের যাতায়াতের সুবিধা প্রদান এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালনা।

প্রতিবেদনে বলা হয়, সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে এবং আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে যথা শিগগির ভাসানচরে জাতিসংঘ মানবিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ সরকার ডিসেম্বর ২০২০ হতে শুরু করে এপ্রিল ২০২১ পর্যন্ত সাড়ে ১৮ হাজারের মতো রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর করেছে। সরকারের নিজস্ব অর্থায়নে এবং কিছু সংখ্যক দেশীয় বেসরকারি সংস্থার সহায়তায় তাদের সব মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর ও সেখানে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের বিষয়টিও ছিল। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, শিগগিরই ভাসানচরে জাতিসংঘ তাদের মানবিক সহায়তা কার্যক্রম শুরু করবে।’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম