পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় অ্যাপ!

আমানুর রহমান রনি
১৩ আগস্ট ২০২১, ২৩:২৪আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২৩:৩৩

পদ্মা সেতুর পিলারে নৌযানের ধাক্কা এড়াতে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কোনও নৌযান ঝুঁকিপূর্ণভাবে পদ্মা সেতুর পিলারের দিকে অগ্রসর হলে অন্তত পাঁচশ’ থেকে তিনশ’ মিটার দূরে থাকতেই সিগন্যাল দিয়ে নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবে।

এ কাজের জন্য ‘জাহাজী’ নামের অ্যাপটি আপডেট করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের একমাত্র প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান 'জাহাজী'। আগামী সপ্তাহ থেকে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাপের আপডেট সংস্করণ।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে জাহাজী লিমিটেডের পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা অভিনন্দন জোতদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিদিনই ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর পিলার। এজন্যই আমরা উদ্যোগ নিয়েছি কিছু একটা করার। প্রযুক্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব।’

পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় অ্যাপ!

গুগল প্লেস্টোরে 'জাহাজী' নামে অ্যাপটি আগেই ছিল। এটি মূলত নৌযান ট্র্যাকিং অ্যাপ। মালিকরা তাদের নৌযানের অবস্থান বের করতে এটি ব্যবহার করেন। অ্যাপটির আরও আধুনিকায়ন করা হয়েছে।

অভিনন্দন বলেন, ‘জাহাজী ব্যবহারকারীদের জন্য আমরা নতুন একটি ডিজাইন অবমুক্ত করতে যাচ্ছি আগামী সপ্তাহে। যেখানে পদ্মা সেতুর পিলার বরাবর লাল মার্কার দেওয়া থাকবে। জাহাজী সেবার নতুন ম্যাপে পদ্মা সেতুর জায়গায় আমরা এ ধরনের মার্কার বসিয়েছি। জাহাজী ডিভাইস বসানো যেকোনও নৌযান এই মার্কারের কাছে এসে যদি গতি না কমায়, সঙ্গে সঙ্গে অ্যালার্ট চলে যাবে জাহাজ মালিক ও সেতু কর্তৃপক্ষের কাছে।’

তিনি বলেন, ‘সেতুর পিলার বরাবর যে লাল দাগ টানা আছে, জাহাজ সেই দাগ ধরে গেলেও সতর্ক সঙ্কেত দেবে। যা কন্ট্রোল রুম থেকে দেখে আগেই চালককে সতর্ক করা যাবে। এই অ্যাপে জানা যাবে জাহাজের ট্রিপ হিস্ট্রি তথা কোন পথে চলেছে সেটাও।’

পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় অ্যাপ!

শুক্রবার (১৩ আগস্ট) সকালে একটি রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এর আগে গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কা দেয় ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ ছাড়া আরও দু’বার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করেছে দুটি ফেরি।

এসব ঘটনায় জিডি, তদন্ত কমিটি ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। এমনকি শুক্রবার (১৩ আগস্ট) মাওয়া ফেরিঘাট স্থানান্তরের নীতিগত সিদ্ধান্তের কথাও জানা গেছে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম