সম্মতি ছাড়া মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কমিটিতে নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৬:৩১আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৬:৩১

বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন কমিটিতে রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি নিতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ও প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অধিদফতর বা সংস্থা কর্তৃক সরাসরি কোনও কমিটি গঠন সমীচীন নয়। উল্লেখ্য, ইতোপূর্বে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। 

চিঠিতে কোনও মন্ত্রণালয় বা বিভাগের কোনও কমিটি গঠনকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা মাঠ প্রশাসনের অন্য কোনও কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা অনুভূত হলে পরিপত্র অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণের জন্য বলা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে- সম্প্রতি লক্ষ্য করা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ব্যতিরেকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং অধিদফতর বা সংস্থা কর্তৃক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্পর্কে অবহিত না থাকায় নানাবিধ প্রশাসনিক জটিলতার সৃষ্টি হচ্ছে।

‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন) অনুযায়ী, বিভাগ এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ প্রশাসন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয় মন্ত্রিপরিষদ বিভাগের কার্যপরিধিভুক্ত। এক্ষেত্রে মাঠ প্রশাসনের কোনও কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত কোনও কমিটিতে অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। 

/এসআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম