প্রভাবশালীর ভয়ে ঘরছাড়া, ব্যবস্থা নিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২১, ১৮:০৩ আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:০৩

‘প্রভাবশালীর ভয়ে আমি ও আমার ভাই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। আমরা এলাকাতে যেতে পারছি না সেই প্রভাবশালীর ভয়ে।’- এমন অভিযোগ করে পুলিশ সদর দফতরের মিডিয়া উইংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকায় ফিরে যেতে সহায়তা চাওয়া হয়। 

বিষয়টি সদর দফতরের নজরে আসলে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার ওসিকে পাঠিয়ে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। 

বার্তা পেয়ে ওসি (মোল্লারহাট) বার্তা প্রেরণকারী ভদ্রলোক ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। 

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা শনিবার (১৪ আগস্ট) বলেন, অভিযুক্ত ব্যক্তিকে জানানো হয়েছে, এই বিষয়ে সার্বক্ষণিক দৃষ্টি রাখবে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। ভুক্তভোগী ও তার পরিবারের ওপর কোনও প্রকার চাপ সৃষ্টি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ভুক্তভোগী জানান, ‘আমি ও আমার পরিবারের প্রত্যেক সদস্য দীর্ঘদিন যাবত প্রত্যেকটা মুহূর্ত নিরাপত্তাহীনতা ও দুশ্চিন্তায় ভুগছিলাম। পাশাপাশি হারিয়েছিলাম কষ্টে অর্জিত নগদ অর্থ। তখন অনেকের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে ন্যায় বিচারের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে পুলিশ পাশে দাঁড়িয়ে আমাদের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। 

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সিফাত হত্যা মামলা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
শামীম এন্টারপ্রাইজের মালিক হাশেমের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার