ভারতের চাহিদা পুরোপুরি শেষ হলে টিকা রফতানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৮:০৭আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:০৭

ভারতের সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু এর মধ্যে মাত্র ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকা কবে আসবে সেটি এখনও অনিশ্চিত। কারণ ভারতের চাহিদা সম্পূর্ণ মিটে যাওয়ার পরেই কেবল দেশটি পুনরায় টিকা রফতানি করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘ভারতের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ার এটি একটি অংশ। ভারতে মহামারির প্রকোপ কমার ফলে আমাদের সক্ষমতা বাড়ছে। আমাদের চাহিদা মেটাতে সক্ষম হলে আমরা উদ্বৃত্ত সামগ্রী অন্য দেশে পাঠাচ্ছি। এ কারণে অক্সিজেন এবং অন্যান্য মেডিক্যাল সামগ্রী দিতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘একইভাবে ভ্যাকসিনের ক্ষেত্রে যখন আমাদের চাহিদা সম্পূর্ণ মিটে যাবে, তখন আমরা রফতানি শুরু করবো। আমরা বলিনি যে টিকা দেবো না, কিন্তু ভারতের সমস্যা মিটে যাওয়ার পরে সরবরাহ শুরু করবো। যত দ্রুত সম্ভব রফতানি শুরু করা হবে।’

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম