বাংলাদেশের পানির গল্প নিয়ে নেদারল্যান্ডসে প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ২১:৫৫আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৫৫

আগামী বছর বাংলাদেশ-নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মানুষের মধ্যে “বন্ধুত্ব উদযাপন” করার অংশ হিসেবে দূতাবাস একটি ছবি ও ভিডিও তৈরি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেগস্থ বাংলাদশে দূতাবাস, শীর্ষস্থানীয় ডাচ পানি সংক্রান্ত ইনস্টিটিউিশন ডালটারেসের সঙ্গে যৌথভাবে বাংলাদশে ও নেদারল্যান্ডসের মধ্যে “Bangladesh@50 The Water Story” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতার আয়োজনের কারণ হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই সক্রিয় ব-দ্বীপ, যেখানে মানুষের কাছে পানি নিয়ে অনেক গল্প বলার আছে।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ২০২২ সালে নেদারল্যান্ডসের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। এই মাইলফলক দুটি সামনে রেখে বাংলাদেশ এবং ডাচ জনগণের সম্মিলিত আশা-আকাঙ্ক্ষা এবং উদ্ভাবনকে তুলে ধরার জন্য পানিকে একটি সার্বজনীন উদযাপনের উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ছবি ও ভিডিও প্রতিযোগিতার বিষয়বস্তু হলো: ক) স্থল ও পানিতে বসবাস (বাংলাদেশে), খ) অনুপ্রাণিত মানুষ ও পানি (বাংলাদেশে) এবং গ) সমৃদ্ধ অর্থনীতি ও পানি (বাংলাদেশে)।

প্রতিযোগিতাটি কিশোর, অপেশাদার, পেশাদার চিত্রগ্রাহকসহ সব বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য একটি গ্রান্ড পুরস্কার ও ৯টি থিম পুরস্কার থাকবে।

বিজয়ী ছবিগুলো ২০২২ সালের প্রথম দিকে একটি ফটোবুকে ও প্রদর্শনীতে উপস্থাপন করা হবে।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্যাদি এখানে পাওয়া যাবে—http://www.photocontestbangladesh.com/

যেকোনও আগ্রহী বাংলাদেশি এ বছরের ৩০ অক্টোবরের মধ্যে লিংকটিতে ক্লিক করে ওয়েব পোর্টালে ছবি ও ভিডিও জমা দিতে পারবেন।

 

 

 

 

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম