রূপপুরে ভৌত সুরক্ষা প্রকল্পে সব ধরনের শুল্ক মওকুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৮:১০

সরকারের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আমদানি করা পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশে প্রযোজ্য সব ধরনের শুল্ক, ভ্যাট ও আগাম কর শর্তসাপেক্ষে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এনবিআরের জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৭ আগস্ট এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশে বলা হয়, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে প্রদত্ত ক্ষমতাবলে সরকার জনস্বার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমদানিকৃত পণ্য, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বা পুনঃরফতানির শর্তে সাময়িকভাবে আমদানি করা যন্ত্রপাতিসহ অন্যান্য পণ্যের ওপর আরোপিত সব আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, রেগুলেটরি ডিউটি, আগাম কর ও সম্পূরক শুল্ক হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হলো।’

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্পের শুরু থেকে বিভিন্ন প্রকল্পে আয়কর ও ভ্যাট  মওকুফ সুবিধা প্রযোজ্য রয়েছে। গত ৭ জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ফিজিক্যাল প্রটেকশন সিস্টেম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় আমদানিকৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশে প্রযোজ্য অগ্রিম আয়কর হতে শর্তসাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়।

শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. আমদানি ও রফতানি করা পণ্যের আমদানিকারক হবে রাশিয়ার জয়েন্ট স্টক কোম্পানি ফেডারেল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড হাই-টেকনিক্যাল স্পেশাল সাইন্টিফিক অ্যান্ড প্রডাকশন এন্টারপ্রাইজ এলিরন কিংবা তাদের নিয়োজিত প্রত্যক্ষ সাব-কন্ট্রাক্টর।

২. প্রকল্প পরিচালক প্রত্যায়িত চালানওয়ারি ইনভয়েস ও প্যাকিং লিস্টের সঙ্গে আমদানি করা পণ্য শুধু এই প্রকল্পের কাজে ব্যবহার হবে, যা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক বা সমমানের সংশ্লিষ্ট কর্মকর্তা দিয়ে নিয়ম অনুযায়ী প্রত্যয়নপত্র কাস্টমস স্টেশনে দাখিল করতে হবে।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনও কাজে বা উদ্দেশ্যে ব্যবহৃত হলে, আমদানিকারক কাস্টমস কর্তৃপক্ষ যেকোনও আইনানুগ ব্যবস্থা মানতে বাধ্য থাকবে।

৪. প্রকল্প বাস্তবায়নের জন্য পুনঃরফতানির শর্তে সাময়িকভাবে আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও অন্যান্য পণ্যের নাম ও বিবরণসহ তালিকা প্রকল্প কর্তৃপক্ষকে আমদানির পূর্বেই তা দাখিল করতে হবে।

৫. বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়, এমন কোনও পণ্য যেমন- অফিস সরঞ্জামাদি উচ্চ ক্ষমতার এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, লাইট ও ফিটিংস, সিডান কার, পিক-আপ, জিপ, স্টেশন ওয়াগন, মাইক্রোবাস ও গৃহস্থালি দ্রব্যাদিসহ অন্যান্য পণ্য অব্যাহতিযোগ্য হবে না। এবং

৬. অব্যাহতিপ্রাপ্ত আমদানিকৃত পণ্য এনবিআরের অনুমতি ছাড়া বিক্রয়, হস্তান্তর বা অন্যভাবে নিষ্পত্তি করা যাবে না ইত্যাদি।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম