মাঠ পর্যায়ে কৃষিবিষয়ক সব কমিটিতে কৃষক প্রতিনিধি থাকছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২২:৩২আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:৩২

উপজেলা পর্যায়ে কৃষি সংক্রান্ত বিভিন্ন কমিটিতে কৃষক প্রতিনিধি সম্পৃক্ত হচ্ছে। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য কমিটি ইতোপূর্বে কৃষক লীগের সদস্যদের এসব কমিটির সদস্য করার সুপারিশ করলেও বৃহস্পতিবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কমিটির বৈঠকে তা সংশোধন করে কৃষক প্রতিনিধি করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনাও হয়।

জানা গেছে, কমিটির ১৫তম বৈঠকে মাঠ প্রশাসনের কৃষি সংক্রান্ত সব কমিটিতে কৃষক লীগের (আওয়ামী লীগের সহযোগী সংগঠন) সদস্যকে রাখার সুপারিশ করা হয়েছিল। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষক লীগের সদস্যদের কমিটির প্রতিনিধি হিসেবে রাখতে ইতোমধ্যে সকল জেলায় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে  বৈঠকের কার্যপত্রে জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবারের এই বৈঠকে কৃষক লীগের পরিবর্তে কমিটিতে কৃষক প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রতিনিধি হিসেবে কৃষক লীগকে রাখা হলে  তা দলীয় বলে বিবেচিত হবে— বৈঠকে এমন প্রশ্ন ওঠায় আগের বৈঠকের সুপারিশ সংশোধন করে কৃষক প্রতিনিধি করা হয়। একইসঙ্গে মন্ত্রণালয়কে মাঠ প্রশাসনে দেওয়া চিঠিটি সংশোধন করে কৃষক লীগ সদস্যের পরিবর্তে কৃষক প্রতিনিধি রাখার নির্দেশনা দিয়ে নতুন চিঠি দেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য উম্মে কুলসুম স্মৃতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রস্তাবনাটি আমি দিয়েছিলাম।  তবে এটি ভুলক্রমে কৃষক লীগ হয়েছে। এটি কৃষক প্রতিনিধি হবে। আজকের বৈঠকে ওই কার্যবিবরণীর ওই অংশটুকু সংশোধন করে কৃষক প্রতিনিধি করা হয়েছে। সেই অনুযায়ী মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’           

বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীনে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষি ঋণ, সেচ কমিটি, সার ও বীজ মনিটরিং কমিটি, কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিসহ সরকারি পর্যায়ে বিভিন্ন কমিটি রয়েছে।

এদিকে সংসদীয় কমিটির বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বরঅ হয়, বৈঠকে আমন এবং আউশের উন্নত জাত উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় গবেষণার ওপরে গুরুত্বারোপ করা হয়। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লবণ সহিষ্ণু জাতের ধান, ভুট্টা এবং গম উদ্ভাবনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে মানব, প্রাণী এবং শিল্পে খাতভিত্তিক ভোগকৃত চালের পরিমাণ ও এর যাবতীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া প্রয়োজনীয় সংখ্যক কৃষি কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামানিক, মো. মোসলেম উদ্দিন, আনোয়ারুল আবেদীন খান, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান