আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিরা দ্রুত দেশে ফিরতে চান

চৌধুরী আকবর হোসেন
২০ আগস্ট ২০২১, ১৬:৩০আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:০৭

আফগানিস্তান থেকে বাংলাদেশে ফিরবেন, ১৬ আগস্ট ফ্লাইটের টিকিট ছিল তাদের। কিন্তু তার একদিন আগেই (১৫ আগস্ট) দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। বন্ধ হয়ে যায় দেশটির সঙ্গে আকাশপথে আন্তর্জাতিক যোগাযোগ। এক অনিশ্চয়তার মধ্যে পড়েন আফগানিস্তানে থাকা অন্যান্য দেশের নাগরিকরা। এখন পর্যন্ত দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানা গেছে। অনিশ্চয়তা ও শঙ্কা থেকে দ্রুত দেশে ফিরতে চান তারা।

দেশটির মোবাইল অপারেটর ‘আফগান ওয়্যারলেস’-এ কাজ করেন সাত বাংলাদেশি। তারা হলেন- মোহাম্মদ কামরুজ্জামান, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, রাজিব বিন ইসলাম, মনিরুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন ও শেখ ফরিদ আহমেদ। তারা একযুগেরও বেশি সময় ধরে সেখানে কাজ করছেন। বর্তমানে কাবুলে অবস্থান করছেন তারা।

মোহাম্মদ নজরুল ইসলাম আফগান ওয়্যারলেসে কাজ করছেন ১১ বছর ধরে। মোহাম্মদ কামরুজ্জামান ১৮ বছর ধরে কাজ করছেন। আফগান ওয়্যারলেস দেশটির প্রথম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান। ২০০২ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।

রাজিব বিন ইসলাম আফগান ওয়্যারলেসের পিবিএক্স ও কন্টাক্ট সেন্টার অপারেশনের প্রধান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ১৬ আগস্ট আমাদের ফ্লাইটের টিকিট ছিল। দেশে ফেরার সব প্রস্তুতিও ছিল। কিন্তু একদিন আগেই পরিস্থিতি বদলে গেছে। আর দেশে ফেরা হয়নি। আমরা এখানে আফগান ওয়্যারলেসের তত্ত্বাবধানে নিরাপদ পরিবেশে আছি। বাইরে কোথাও যাচ্ছি না। তারপরও শঙ্কা তো কাজ করেই! দেশে পরিবার-পরিজন দুশ্চিন্তার মধ্যে আছেন।

আফগান ওয়্যারলেসের ২০ শতাংশ মালিকানায় রয়েছে আফগান টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বাকি ৮০ শতাংশ মালিকানা আফগানিস্তানের বায়তা গ্রুপের (Bayat Group)। এই গ্রুপটির চেয়ারম্যান এহসানুল্লাহ বায়াত দেশটির খ্যাতনামা ব্যবসায়ী, যার মালিকানায় অ্যারিয়ান টেলিভিশন ও রেডিও (Ariana TV and Radio) রয়েছে। রাষ্ট্রীয় অংশীদারিত্ব এবং প্রভাবশালী ব্যবসায়ীর প্রতিষ্ঠান হওয়ার সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মোহাম্মদ নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের সঙ্গে থাকা দু’জন কয়েকদিন আগেই দেশে ফিরেছেন। আমাদের ফেরার প্রস্তুতি ছিল। তার আগেই আটকা পড়ে গেলাম। আমরা কোম্পানির কম্পাউন্ডে আছি। দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমাদের খোঁজ-খবর নিচ্ছেন তারা। তবে কবে নাগাদ দেশে ফিরতে পারবো, এ বিষয়ে কোনও নিশ্চয়তা পাইনি।

বাংলাদেশের কোনও দূতাবাস নেই আফগানিস্তানে। তবে পার্শ্ববর্তী উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে আফগানিস্তানে বাংলাদেশিদের সহায়তার জন্য হটলাইন চালু করেছে।

আফগান ওয়্যারলেসের পরিচালক পদে কাজ করছেন মোহাম্মদ কামরুজ্জামান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আমাদের পরিবার দুশ্চিন্তার মধ্যে আছে। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে। কিন্তু কবে কীভাবে দেশে ফিরতে পারবো, তা জানি না। আমরা দ্রুত দেশে ফিরে যেতে চাই।

এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশির তথ্য পেয়েছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন। তাবলীগের ছয় জন পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহরে আছেন এবং বেসরকারি খাতে কর্মরত ব্যক্তি একজন আছেন মাজার-ই-শরীফে। এরমধ্যে তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন। বাকি দুই জনের তথ্য এখনও জানা যায়নি।

 
 
/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের