হিন্দু পারিবারিক আইন পরিবর্তন না করার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২১, ১৭:০৪আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৭:০৪

কিছু এনজিও ও একটি স্বার্থান্বেষী মহল হিন্দু পারিবারিক আইন পরিবর্তন করার ‘অপপ্রয়াস’ চালাচ্ছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কয়েকটি ধর্মীয় সংগঠন। সমাবেশ থেকে ‘সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন’ বন্ধেরও দাবি জানানো হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ও হিন্দু ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার বলেন, হিন্দু পারিবারিক আইন সংস্কারের নামে বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গরীবের বউ হিসেবে পরিণত করছে একদল অসাধু অর্থলোভী মহল। কেননা বিদেশি সহায়তায় দেশের নারী সমাজের অধিকার ও উন্নয়নের নামে বিভিন্নভাবে ছল-চাতুরির ফাঁদে ফেলে তাদের স্বার্থ হাসিল একটা রেওয়াজে পরিণত হয়েছে। আর এর ধারাবাহিকতায় হিন্দু পরিবারগুলো বানরের রুটি বিভাজনের ন্যায় চতুরতার ফাঁদে পড়েছে। আমরা জানি বানরের রুটি বিভাজনে বস্তুত কোনও পক্ষেরই কোন উপকার হয় না। এক টুকরো রুটিও কোনও পক্ষের ভাগ্যে জোটে না। শুধুমাত্র সময়ক্ষেপণ, পরিশেষে পুরো রুটিটা ক্রমান্বয়ে বানরের পেটেই যায়।

খুলনার রূপসাসহ দেশের বিভিন্নস্থানে নানা অযুহাতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার কোনোটারই বিচার হয় না দাবি করে মানিক চন্দ্র সরকার বলেন, এসব সাম্প্রদায়িক হামলাকে বারবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে বিচারহীনতায় পড়ছে সংখ্যালঘু সম্প্রদায়। 

তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনার রূপসাসহ ঘটনার দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও যাতে করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাধীন বাংলা বেতার শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, সারাদেশে একের পর এক হিন্দু নির্যাতন ঘটে চলছে। নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন প্রতিবাদ সভা হওয়া সত্ত্বেও নির্যাতন বন্ধ হয়নি। আমরা এদেশের নাগরিক, আমাদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণ করা প্রতিটি সরকারের দায়িত্ব। আর এ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতার শিল্পী ড.মনোরঞ্জন ঘোষাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কালীপদ মজুমদার, অধ্যাপক অশোক তরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব গুহ দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সহ-সম্পাদক প্রদীপ মন্ডল ও লোকনাথ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন হিন্দু যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বিবেক জোয়ারদার, সহ-সভাপতি দিপংকর সাহা (নয়ন) সাধারণ সম্পাদক মানিক সরকার, হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অজয় কুমার বিশ্বাস, সহ-সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক সুফল কুমার মন্ডল প্রমুখ।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম