বিল্ডিং কোড অনুযায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বনানীর সেই ভবনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১৩:৪০আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:৪৭

রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি এলাকার সাততলা ভবনটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। অনেকাংশেই কোনও নির্বাপণ ব্যবস্থাই ছিল না। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী নির্বাপণ ব্যবস্থার জন্য ভবনে যে বেসিক যে সরঞ্জাম থাকার কথা, ফায়ার এক্সিট রোড, ফ্লোরে ফ্লোরে ফাইজার সিস্টেম, যার মাধ্যমে মূলত পানিটা ভবনের ভেতরে নিয়ে যাওয়া সম্ভব হবে সে ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল।

শনিবার (২১ আগস্ট) বনানী চেয়ারম্যান বাড়ি ৭৯ নম্বর ভবনের আগুন নেভানোর কার্যক্রম তদারকি করতে এসে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১২টার দিকেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এখনও ধোঁয়া নির্গত হচ্ছে‌। প্রায় সাড়ে ৩ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে যে ক্রেস্ট তৈরির প্রতিষ্ঠান রয়েছে। তাদের গুদামে বিপুল পরিমাণ মালামাল রয়েছে। এই ক্রেস্ট তৈরির সরঞ্জাম বেশিরভাগই কাঠের ও কাঠজাতীয়। সেগুলোতে পানি দেওয়া হলেও তা সমানভাবে পড়ে না। আর ভেতরে কাঠের জিনিসপত্র ছাড়াও বিভিন্ন কার্টন ছিল। যেগুলোতে আগুন লাগলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদের। 

গুদামে কাঠ ও কাঠজাতীয় সরঞ্জাম ছাড়াও আর কী কী সরঞ্জাম ছিল বা আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে, পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। তবে আগুনের উৎসস্থল ক্রেস্ট বানানোর প্রতিষ্ঠান এমিকন এখানে কী ধরনের কার্যক্রম পরিচালনা করতো, তাদের কারখানায় কী কী দ্রব্যাদি রয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি গ্রুপ ভেতরে প্রবেশ করেছে জানিয়ে তিনি বলেন, ভেতরে কেউ আটকা পড়েছেন কি না তা তল্লাশি করা হচ্ছে। পরবর্তী সময়ে আমরা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালাবো। পর্যন্ত কোনও ধরনের হতাহত কিংবা ভবনে আটকে থাকার খবর পাওয়া যায়নি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান
 
আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহায়তা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় রয়েছে। তারপরও বিমান বাহিনীর পক্ষ থেকে তাড়াতাড়ির অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি নিয়ে এসেছে। এগুলো আগুন নেভানোর কাজে ব্যবহৃত হচ্ছে। ভবনের বাইরে এবং ভেতর পাশে এখনও পানি দেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসছে, আরও ঘণ্টা দুয়েকের মত সময় লাগতে পারে।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়ার আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম