সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৬:৪৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৬:৪৬

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছে সরকারি চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষের উপহার হিসেবে তারা এ সুযোগ চান। রবিবার (২২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশি যুব প্রজন্মের পক্ষে আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনাকালীন অচলাবস্থায় সকল বয়সের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ইতোমধ্যে তাদের জীবন থেকে দুই বছর হারানোর দ্বারপ্রান্তে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ হওয়ায় কয়েক লাখ তরুণ-তরুণী ইতোমধ্যেই চাকরির পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ না পেয়েই ৩০ এর গণ্ডি অতিক্রম করেছেন। আরও কয়েক লাখ শিক্ষার্থী বিপদসীমার কাছাকাছি। এ অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করতে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানভির হোসেন, সাজিদ রহমান, আনোয়ার সাকিন, অক্ষয় রায়, ওমর ফারুক, মানিক রিপন, নিতাই সরকার, সুমনা রহমান, মানজিয়া মুন প্রমুখ।

/এসএস/এমআর/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম