বর্জ্য জমা দিয়ে দুই লাখ টাকা পেলো বিডি ক্লিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৯:৪৬আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৯:৪৬

ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার পিস বর্জ্য কুড়িয়ে জমা দেওয়ার বিনিময়ে বিডি ক্লিনকে পুরস্কার হিসেবে ১ লাখ সাড়ে ৯৬ হাজার টাকা প্রদান করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (২২ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে টাকার এ চেক হস্তান্তর করেন তিনি। এসময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদেরকে ধন্যবাদ জানান।

আতিকুল ইসলাম বলেন, আমার প্রত্যাশা ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে। বিডি ক্লিন সদস্যদের মতোই সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে। সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রঙয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরষ্কার প্রদান করা হবে। আমি এই ঘোষণা পূর্বেও দিয়েছিলাম। আজ বিডি ক্লিন ঘোষণা অনুযায়ী কাজ করে তাদের পুরষ্কার বুঝে নিয়েছে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি