রামগতি ও কমলনগর বেড়িবাঁধ নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৭:০৬আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:০৬

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরে নদীর ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ প্রদানের অনুরোধ জানিয়েছে রামগতি ও কমলনগর নদীতীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ।

সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিষদের আহ্বায়ক মো. আব্দুজ্জাহের সাজু বলেন, রামগতি ও কমলনগরের নদী ভাঙনে হাজার হাজার ঘর-বাড়ি, অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদসহ অনেক হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন কবলিত এলাকার মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বেড়িবাঁধের কাজের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে নদীভাঙন কবলিত অসহায় মানুষের মুখে হাসি ফিরিয়ে দিয়েছেন। এই হাসিটি যাতে চিরস্থায়ী হয় তাই আমাদের অনুরোধ ওই বেড়িবাঁধ প্রকল্পটি সুষ্ঠু ও দীর্ঘ স্থায়ীত্বের বিষয়টি নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানো হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল আমিন রাজু, সদস্য সচিব আবুল কাশেম, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম ফারুক পিংকু এবং রামগতি ও কমলনগরের নদী ভাঙিন কবলিত জনসাধারণ।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম