পায়ে পচন ধরা অসুস্থ ব্যক্তির পাশে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৭:১৯আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:১৯

পায়ে পচন ধরা অসুস্থ এক ব্যক্তির পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও পুলিশ। সোমবার (২৩ আগস্ট) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোকন (৫০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি  খুবই অসুস্থ। পায়ে পচন ধরেছে, জন্মেছে পোকা। তিনি পড়ে ছিলেন ফুটপাতে।  অসহায় এ মানুষটির পাশে দাঁড়িয়েছে পুলিশ এবং পুনাক। ইতোমধ্যে তাকে হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

পুনাক'র ফেসবুক পেজে জনৈক জুবায়ের শামীমের তথ্যের সূত্র ধরে অসুস্থ এ ব্যক্তির সাহায্যে এগিয়ে আসেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। তার আন্তরিক অনুরোধে অসুস্থ লোকটির খোঁজে নেমে পড়েন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুন্সী। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তার খোঁজ পাওয়া যায়। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ বেতার ভবনের সামনের ফুটপাতে পাওয়া যায় তাকে।  রবিবার রাতে উদ্ধার করা হয়। পুনাক সভানেত্রীর সহায়তায় ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। খোকন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ মুহূর্তে পচন ধরা পায়ের অপারেশন জরুরি নয়। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম