ট্রাকসেলের ১৪ বস্তা চাল উধাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৯:০২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:০২

রাজধানীর জুরাইনে ট্রাকসেল থেকে ১৪ বস্তা চাল উধাও হয়ে গেছে।  প্রতি বস্তায় ৫০ কেজি হিসেবে মোট চাল ৭০০ কেজি। এই ঘটনায় ডিলারশিপ বাতিলসহ ডিলারের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গত ২২ আগস্ট মন্ত্রণালয় খাদ্য অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ দেয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় ওয়েবসাইটে সংশ্লিষ্ট নির্দেশনাটি জারি করা হয়।

এতে বলা হয়, গত ১৯ আগস্ট রাজধানীর জুরাইনের শাহ আলম মার্কেটের মো. শাকিলের ট্রাকসেলে ৫০ কেজি ওজনের ১৪ বস্তা (৭০০ কেজি) চাল পাওয়া যায়নি। এই বিষয়টি সরেজমিনে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা স্বীকার করেছেন। ওইসময় ট্রাকসেলে ডিলার উপস্থিত ছিলেন না।

আদেশে জানানো হয়, এই ঘটনায় ২০১৫ সালের ওএমএস নীতিমালার ১২(ক) অনুচ্ছেদে এবং অঙ্গীকারনামার ৪, ৫, ৬, ৭, ৮ ও ১০ এ উল্লিখিত শর্তগুলো ভঙ্গ হয়েছে।

এই পরিস্থিতিতে সার্বিক দিক বিবেচনা করে ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ডিলারের জামানত বাতিলসহ তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শককে কারণ দর্শানো নোটিশ করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম