ডেঙ্গুর বিষয়ে সচেতন করতে প্রেস ক্লাবের সামনে নবাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৬:০৯আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:০৯

দেশে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধনে দাঁড়িয়েছেন উত্তরার একটা বায়িং হাউজে মার্কেটিং বিভাগে কর্মরত মো. নবাব।

শুক্রবার (২৭ আগস্ট) প্রেস ক্লাবের সামনে একা একটি বাইসাইকেলে বিভিন্ন প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি এ মানববন্ধন করেন।

জানতে চাইলে মো. নবাব বাংলা ট্রিবিউনকে বলেন, শুধু বিবেকের তাড়না থেকেই এ মানববন্ধনে দাঁড়িয়েছি। সরকার বা সিটি করপোরেশন একা কখনও ডেঙ্গু নিধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা সচেতন হই। তাই সাধারণ মানুষ যেন সচেতন হয়, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতেই আমার এই আয়োজন।

তিনি বলেন, মূলত জুনের পর থেকে প্রায় চার মাস ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই এ সময়ে আমাদের বেশি সচেতন হওয়া জরুরি। এ জন্য বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তাই আমি চাই সবাই সচেতন হোক এবং বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসুক।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম