হেলিকপ্টারে বীজ বপন বিমান বাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৮:৩৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৩৭

দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বনায়নে আকাশ থেকে বীজ ফেলেছে বিমান বাহিনী। মঙ্গলবার (৩১ আগস্ট) দেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে বীজ ছড়ানোর মাধ্যমে দেশের বনায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ‘‌অপারেশন উডস্প্রাইট-২’ নামাক এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত বছর বিমান বাহিনী দেশে প্রথমবারের মতো হেলিকপ্টারে উপকূলীয় এলাকায় বীজ বপনের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় এ বছরও অপারেশন উডস্প্রাইটের প্রথম পর্বে পার্বত্য এলাকায় এবং দ্বিতীয় পর্বে উপকূলীয় এলাকায় এ অপারেশনের মাধ্যমে বনায়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সুবিশাল পার্বত্য এলাকায় বনায়নের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো গত ২৮ আগস্ট এই অপারেশনের অংশ হিসেবে এরিয়াল রেকি (Aerial Recce) মিশন শেষ করে এবং বীজ বপনের উপযুক্ত স্থান নির্বাচন করে। বিমান বাহিনী বন অধিদফতরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে মঙ্গলবার (৩১ আগস্ট) পার্বত্য চট্টগ্রামের আলীকদম থেকে বিমান বাহিনীর এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে ৫০০ কেজি বীজ সংগ্রহ করে এবং পূর্বের নির্ধারিত উপযুক্ত স্থানে বীজসমূহ হেলিকপ্টার হতে নিক্ষেপণের মাধ্যমে বপন করে।

বপন করা বীজগুলোর মধ্যে রয়েছে চাপলিশ, গর্জন, জাম, হাড়গজা প্রভৃতি। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত উপরোক্ত বনায়ন কর্মসূচি পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে ভূমিকা রাখবে। তাছাড়া, হেলিকপ্টারে বীজ বপনের মাধ্যমে পার্বত্য এলাকায় বসবাসকারী মানুষের মনোবল ও বনায়নে উৎসাহ বৃদ্ধি পাবে।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম