২০০ শিক্ষার্থীকে ইংলিশ ভাষা শিক্ষা দেবে মার্কিন দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৯:৪৬আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৯:৪৬

মাদ্রাসা ও কারিগরি স্কুলের ২০০ শিক্ষার্থীকে ইংলিশ ভাষা শিক্ষা দেবে মার্কিন দূতাবাস। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি স্কুলের ১০০ জন তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীকে স্টেট ডিপার্টমেন্ট অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের অধীনে এই শিক্ষা দেওয়া হবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার নতুন কোর্সের জন্য নির্বাচিত হওয়া ২০০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ কর্মসূচি হলো দুই বছরের কঠোর অনুশীলনের ইন্টারঅ্যাকটিভ (অংশগ্রহণমূলক) কোর্স যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে আসা ১৩-১৭ বছরের শিক্ষার্থীরা অংশ নিয়ে ইংরেজি ভাষা শিখে, আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জানে, বিশ্লেষণী চিন্তা করার সামর্থ্য ও নেতৃত্বদানের দক্ষতা অর্জন করে। ২০০৪ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,৩৩৬ জন বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম