কর্মবিরতিতে যাওয়ার হুমকি ট্রাক মালিক-শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২

১০ দফা দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান-ট্যাংক লরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ হুমকি দেন পরিষদের নেতারা।

করোনাকালীন পরিবহন শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করে পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, ‘দেশের এই কঠিন সময়ে সবচেয়ে কষ্টে আছেন পরিবহন শ্রমিকেরা। কাজ বন্ধ হয়ে যাওয়াই তাদের ঘরে আজ খাবারের সংকট। এমতাবস্থায় কাজে নেমেও তাদের সড়কে মালামাল চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার পড়তে হচ্ছে।’

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ১০ দফা দাবি পূরণ না হলে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর তারা কর্মবিরতিতে যাবেন। দাবিগুলোর মধ্যে আছে—সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক লিটন ও আবু তালেবসহ ৩০২ ধারায় হওয়া সব হত্যা মামলা প্রত্যাহার করতে হবে। বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দিতে হবে। মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। হাইওয়েতে নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করাসহ সড়ক ও মহাসড়কের পাশে এবং প্রত্যেক জেলায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ট্রাক টার্মিনাল নির্মাণ করতে হবে।

/এসও/জেডআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম