পরীমণির হাতের লেখা যেভাবে হয়ে ওঠে সংহতির প্রতীক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার সময় পরীমণি হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। হাস্যোজ্জ্বল এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে প্রথম যে প্রশ্ন জনমনে এসেছে তা হলো- ‘এই কড়া বার্তা কার উদ্দেশে?’ বার্তা যার বা যাদের উদ্দেশে- তা পরে পরীমণি নিজেই জানিয়েছেন। আসলে তার আশপাশে যারা তাকে ভালবাসার অভিনয় করেছেন, তাদের উদ্দেশেই কারাগারে বসেই এই বার্তা লিখেছিলেন তিনি। কিন্তু এরপর রীতিমতো ‘বিপ্লব’ ঘটে গেছে। পরীমণির হাতের বার্তা যেন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের রূপ পেয়েছে। 

যারা অনলাইনে বা অফলাইনে চিত্রনায়িকাকে মুক্ত করার লড়াইয়ে ছিলেন, তারা একই বার্তা হাতে লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বানাতে থাকেন নিজেদের প্রোফাইল পিকচার। বুধবার (১ সেপ্টেম্বর) সারাদিন ছড়িয়ে পড়তে থাকে ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখা হাত, তৈরি হয় নানা আর্টওয়ার্ক, এমনকি ‘মিম’ও। উদ্যোক্তা তাসলিমা মিজি এই বার্তা লিখে একটি কেকও বানিয়েছেন। বন্ধুরা একসাথে হয়ে মিষ্টিমুখের ছবি দিয়ে লিখেছেন, ‘সাহসের নাম পরীমণি। তোমার টানটান শিরদাঁড়া আমাদের আত্মবিশ্বাসী করেছে। তাই একটু মিষ্টিমুখ।’ 

নাদিজা সুলতানা আর্নিক আর্টওয়ার্ক শেয়ার করেছেন। পরীমণি কারাগার থেকে বের হওয়ার সময় সাদা ওড়না-পাগড়ি পরে হাতে যে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখেছেন- গণমাধ্যমে প্রকাশিত সেই ছবি থেকেই সৃষ্টি হয়েছে আর্টওয়ার্ক। তিনি সেটা শেয়ার করে লিখেছেন, ‘নায়িকা হওয়ার যোগ্যতা যদি সবার থাকতো, তাহলেতো সবাই নায়িকা হয়ে যেতো। এখনকার দিনের ভাষায় বললে বলতে হবে, নায়িকারা তখনই নায়িকা হবে যখন সে ফুটেজ খাবে, ট্রেন্ড সেট করবে। নায়িকার জন্য সমগ্র জাতি অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক।’

মেহেদি দিয়ে হাতে একই বাক্য লিখে ছবি পোস্ট করছেন অনেকেই

তিনি আরও লিখেছেন, ‘একটা পুরুষশাসিত সমাজ আরও একবার প্রতিষ্ঠিত করলো- পুরুষের শক্তি কত বেশি। হোক তা অর্থের, হোক তা প্রাচুর্যের বা ক্ষমতার। কিন্তু মজার বিষয় হলো যে, যত ক্ষমতাই দেখাক না কেন, once নায়িকা always a নায়িকা (একবার যিনি নায়িকা, তিনি সবসময়ই নায়িকা)।

পরীমণির সঙ্গে সংহতি জানিয়েছেন উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর। অ্যক্টিভিস্ট আফসানা কিশোয়ার লোচন তার ছবিটি আপ করার সময় লিখেছেন, পরীমণির সাথে একাত্মতা প্রকাশ।

.

অ্যাক্টিভিস্ট শাশ্বতী বিপ্লব বলেছেন, তিনি একাত্মতা ও সংহতি জানাতে এই ছবি তুলেছেন। পরীমণির ছবিটা দেখে সকালে তিনি লেখেন, ‘ডোন্ট লাভ মি বিচ- আহা! কি একখান বাণী! ভলোবাসা পরীমণি। তোমার গভীর প্রেমে পড়ে গেলামগো মেয়ে। তুমি দেখিয়ে দিলে, কীভাবে জাহান্নামের আগুনে বসে পুস্পের হাসি হাসতে হয়। ইচ্ছা করছে দৌঁড়ে গিয়ে জড়িয়ে ধরি তোমায়! বাংলার মেয়েরা দেখো, শেখো, কেমন করে শিরদাঁড়াটা সোজা করে বাঁচতে হয়।

শুরুতে যারা পরীমণির এ ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে নিজেদের হাতে এ বাণী লিখেছেন তাদের অনেকের মতে, যারা ছবি তুলেছে তাদের প্রত্যেকের নিজেদের বোঝাপড়া আছে। সবাই মিলে প্ল্যান করে কিছু করা হয়েছে এমন না। তবে তাদের উদ্বুদ্ধ করেছেন খোদ পরীমণি।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের