নির্বাচনি এলাকায় যেসব ক্রীড়া সামগ্রী দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার ক্রীড়া ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী বিতরণ করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া পরিদফতর থেকে চলতি অর্থবছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে, তার তালিকাও তৈরি হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংসদকে এ তথ্য জানান। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিটি নির্বাচনি এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল ১৫টি, ভলিবল নেট ৮টি, ব্যাডমিন্টন র‌্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন সাটল কর্ক ৩ বক্স, ব্যাডমিন্টন নেট ৩টি, হ্যান্ড বল (সাইজ-১) ৪টি, হ্যান্ড বল (সাইজ-২) ৪টি, দাবা সেট ৮টি, ক্যারাম বোর্ড সেট ২টি, ক্রিকেট সেট ৩টি বরাদ্দ দেওয়া হয়েছে।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের ৭টি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম