মৌসুমি বায়ুর প্রভাবে আরও কয়েকদিন বৃষ্টি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি থেমে থেমে আরও কয়েকদিন চলতে পারে। নদী অববাহিকায় ঝড়ো হাওয়া হতে পারে বলে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে। এর প্রভাবে রংপুর, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।   

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৪৪ মিলিমিটার। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে  সিলেটে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহী ও রংপুরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়- ঢাকা, মাদারীপুর, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

/এসএনএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
‘অগ্নিবীণায় প্রতিভা অন্বেষণ’র বাছাই পর্ব পার হলেন ২৪ প্রতিযোগী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পবর্ত চূড়ার দিকে গেলেন বাবা
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি