রাজধানীর সবুজবাগে এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে রাসেল নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার শিশুটি ধর্ষণের শিকার হয় বলে তার স্বজনরা থানায় অভিযোগ করে। এরপর শুক্রবার দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টব ক্রাইসিস ইউনিটে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মো. কুদ্দুস বলেন, এই ঘটনায় রাসেল নামে এক তরুণ আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআরআর/এআর/








